বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাধ্যতামূলক ছুটির পরও যবিপ্রবি অফিসে উপাচার্যের পিওন

অর্থ আত্মসাৎ কেলেঙ্কারিতে দেওয়া হয়েছে বাধ্যতামূলক ছুটি। তারপরেও অফিসে দেখা যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের পিওন আরিফুজ্জামান সোহাগ’কে।

বুধবার সরজমিনে যেয়ে এমনই চিত্র দেখা গেছে। এতে প্রশ্ন উঠেছে বাধ্যতামূলক ছুটি দেওয়ার পরও একজন উপাচার্যের পিওন কি চাইলে অফিস করতে পারেন?

অভিযুক্ত সোহাগকে এবিষয়ে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে বলে আমি আমি কি বিশ্ববিদ্যালয়ে আসতে পারবোনা? তাছাড়া তিনি অফিসে কেন জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি।

উল্লেখ,অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর বিতর্কিত কর্মচারী কে. এম. আরিফুজ্জামান সোহাগ’কে গত ২০শে মার্চ বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়েছিল, “যবিপ্রবির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক থাকা অবস্থায় অর্থ আত্মসাৎ করেছেন মর্মে বর্তমান কর্মচারী সমিতি কতৃক দাখিলকৃত অভিযোগ ও আইন উপদেষ্টার মতামতের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কতৃক গঠিত তদন্ত কমিটির তদন্তকালীন সময়ের জন্য কে এম আরিফুজ্জামান সোহাগকে বাধ্যতামুলক ছুটি প্রদান করা হয়েছে। ”

আরিফুজ্জামান সোহাগ যবিপ্রবি কর্মচারী সমিতির ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে কর্মচারীদের সমিতির ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!