সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বাল্য বিবাহ প্রতিরোধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’

সাতক্ষীরায় বাল্য বিয়ে প্রতিরোধে জেলা কর্মশালায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেছেন বাল্য বিবাহ প্রতিরোধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন অসাধু লোকজন নানা ছলচাতুরী করে অপ্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়েদের বিয়ে দিয়ে চলেছে। যা সমাজের সচেতন মানুষরা প্রতিরোধের জন্য লড়াই করে যাচ্ছে আর অন্যদিকে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ’র জন্য এসব বিয়েতে সম্মত হচ্ছে। একাজে প্রধান সহায়ক হচ্ছে মা বাবা অভিভাবক ভিক্টিম নিজে একই সাথে সমাজের প্রভাবশালীরাও। কিন্তু এ অন্যায়কে মেনে নেয়া যাবে না। এ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বিজয়ীও হতে হবে।

শনিবার বিকাল ৫টায় ন্যাশনাল চিল্ড্রেনস টাস্কফোর্স-এনসিটিএফের সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ফারিয়া সুলতানা যুথি’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। আলোচনা করেন বিডি নিউজ ও দেশ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষক আলাউদ্দিন ফারুকী প্রিন্স, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক কর্মকর্তা সাকিবুর রহমান বাবলা, এনসিটিএফের জেলা সাধারণ সম্পাদক সুজিত পাল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম