শ্যামনগরে শরুব ইয়ুথ টিমের উদ্যোগে রাস্তা সংস্কার


শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে রাস্তা সংস্কার করলেন স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবীরা।
শনিবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের খেঁজুরআঁটি থেকে নতুন বাজার রাস্তার পথিমধ্যে কিছু জায়গায় সংস্কার করেন তারা।
রাস্তা সংস্কার কাজে স্বেচ্ছাশ্রম অংশ নেন শরুব ইয়ুথ টিম এর কাশিমাড়ি ইউনিটের টিম লিডার ফরিদ হোসেন, সদস্য মামুন হোসেন, ইমদাদুল হক মিলন, নাইম ইসলাম, সাফায়েত ইসলাম, ইমরান হোসেনসহ প্রমূখ।
রাস্তা সংস্কার প্রসঙ্গে ‘শরুব’-এর কাশিমাড়ি ইউনিটের টিম লিডার ফরিদ হোসেন বলেন, বর্ষার মৌষুম ধরে খেঁজুরআঁটি থেকে নতুন বাজার রাস্তাটির কিছু অংশের সোলিং রাস্তায় ইট উঠে খাদে পরিণত হয়। সেখানে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিরাও রাস্তাটি সংস্কার কাজে দেখা মেলেনি তাই আমরা শরুব এর স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে রাস্তাটি সংস্কার করেছি।
‘শরুব’-এর প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জান্নাতুল নাইম বলেন, শ্যামনগর উপজেলায় আমাদের ‘শরুব’-এর ১২টি টিম রয়েছে। আমরা সবসময় জনকল্যানমূলক কাজ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় ওই রাস্তাটি সংস্কার করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় ইউনিয়ন গাবুরাতে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা মোকাবিলায় অভিযোজনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ, নির্যাতন, মুক্তিপণবিস্তারিত পড়ুন

সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার
সুন্দরবনের দুবলার চরে ঘুরতে এসে নিখোঁজ হওয়া ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহবিস্তারিত পড়ুন


