শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ সাড়াদান প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরার শ্যামনগরে যুবকদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী জেন্ডার সংবেদনশীল দুর্যোগ সাড়াদান প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা লিডার্স-এর’ ক্রিয়া’ প্রকল্পের আওতায় শ্যামনগরের গাবুরা ইউনিয়ন ইয়ুথ গ্রুপের সহদস্যদের জন্য শ্যামনগরের নীলডুমুর জেলা প্রশাসক ডাকবাংলো ভেন্যুতে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান ও প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা।

প্রশিক্ষণে জেন্ডার সংবেদনশীলতার গুরুত্ব, নারী ও পুরুষের জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ আলোচনা এবং জেন্ডার সংবেদনশীল দুর্যোগ সুরক্ষা পরিকল্পনা প্রণয়ন করা হয়।

প্রশিক্ষণ গ্রহণ করে ক্রিয়া প্রকল্পের গাবুরা ইউনিয়নের সদস্য মো. নুরুজ্জামান বলেন, এই প্রশিক্ষণে আমরা নারী পুরুষের জন্য কেন আলাদা আলাদা ব্যবস্থা থাকা দরকার তা বুঝতে পেরেছি। এটা দুর্যোগের ক্ষতি এড়াতে একটা যুগোপোযোগী পদক্ষেপ।

প্রশিক্ষণার্থী ফাতেমা খাতুন বলেন, এই প্রশিক্ষণ আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিয়েছে। শুধু পুরুষেরা নন, নারীরাও দুর্যোগে সুরক্ষা পেতে সহায়কের ভূমিকা পালন করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে সুন্দরবন সংলগ্ন প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর সক্রিয়বিস্তারিত পড়ুন

  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’