শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায় : সাবেক এমপি হাবিব

বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘শহীদ জিয়া ছিলেন বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি তার হাত দিয়েই শুরু হয়েছিলো। খালেদা জিয়া দেশকে উন্নয়ন উৎপাদনে সমৃদ্ধ করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে আগামির বাংলাদেশে হবে সমৃদ্ধির বাংলাদেশ।’

রোববার (২৬ জানুয়ারি) রাতে কলারোয়ার লাঙ্গলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির দুটি ওয়ার্ডের কমিটি গঠন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আগামি নির্বাচনে নিজের জন্য সমর্থন প্রত্যাশা করে বিএনপি নেতা হাবিব আরো বলেন, ‘আমরা আশা করবো অন্তর্বর্তীকালীন সরকার এ বছরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন।’

লাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। শহীদ জিয়া কৃষিতে উন্নয়ন ঘটিয়ে দেশের সমৃদ্ধি আনয়ন করেছিলেন। যুব ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করেছিলেন। সকলকে নিবেদিতপ্রাণ হয়ে বিএনপির সাংগঠনিক বুনিয়াদ আরো সুদৃঢ় করতে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শহিদুল আলম ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, বিএনপি নেতা সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেন সেন্টু, এমএ রব শাহিন, মাস্টার জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, শাহাবুদ্দিন, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মুসা কারিমুল্লাহ, ইসারুল ইসলাম, ইকবাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা আব্দুস সালাম মিলন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত