শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এই কমিটি ঘোষণা করেন।
প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে ৭নং চন্দনপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষণা করেন উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান।
কমিটি ঘোষণাপূর্ব শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম ও যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন।
মোস্তাফিজুর রহমানকে আহবায়ক, আবু সেলিমকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও শাহিন আনছারীকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট চন্দনপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান ও সদস্য সচিব মনিরুজ্জামান মনি স্বাক্ষরিত ও অনুমোদিত এ কমিটির যুগ্ম আহবায়ক হলেন: জাহাঙ্গীর আলম, মাস্টার জাকির হোসেন, রফিক দালাল ও আমিরুল ইসলাম।
সদস্যরা হলেন: নাসির বিশ্বাস, ইয়াছির আরাফাত, আব্দুল মালেক, রফিকুল ইসলাম, নাজমুল হুসাইন, মোঃ মন্টু, আতিয়ার রহমান, আকবার আলি, আব্দুর রশিদ, আব্দুস সামাদ, মোঃ শহিদ, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও আনোয়ারুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ