শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে চিঠি

১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছে চিঠি দিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে আসেন বিএনপির সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল।

তারা হলেন- উত্তরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমানুল্লাহ আমান বলেন, তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে চায়।

তিনি বলেন, বেশ কয়েকটি বিভাগীয় শহরে আমাদের সমাবেশ হয়েছে। আগামীতে ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ রয়েছে। ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা এর জন্য অনুমতি চেয়েছি। তারা বলেছেন, আলোচনা করে আমাদের জানাবেন।

শান্তিপূর্ণ সমাবেশ করা হবে জানিয়ে বিএনপি নেতারা বলেন, সমাবেশকে কেন্দ্র করে যাতে গণপরিবহন বন্ধ করে দেয়া না হয় সে বিষয়েও ডিএমপি কমিশনারের কাছে জানানো হয়েছে।

তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন যায়গায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টিও ডিএমপি কমিশনারের কাছে জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী