মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপিকে ২৭ মার্চ স্বাধীনতা দিবসের র‍্যালি করার পরামর্শ ডিএমপির

বিএনপিকে আগামী ২৬ মার্চের পরিবর্তে ২৭ মার্চ স্বাধীনতা দিবসের র‍্যালি করার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার দুপুর ১টায় বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করলে এই পরামর্শ দেন।

সাক্ষাৎ শেষে বিএনপির সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, ‘আমরা বলেছি, বিএনপির দেশব্যাপী পূর্বঘোষিত কর্মসূচিগুলো অব্যাহত রাখতে চাই। আমরা সুবর্ণজয়ন্তী কর্মসূচি ঘোষণা করেছি অনেক আগেই। কর্মসূচি ঘোষণা করে সেই সময় পুলিশ আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে তাদের জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘২৫,২৬, ২৮ ও ৩০ মার্চের সবগুলো কর্মসূচি পালন করতে চাই। আজও তাদের এ ব্যাপারে সহযোগিতা চেয়েছি। ৩০ মার্চের সমাবেশ ছাড়া অন্য কর্মসূচি পালনে তেমন কোনো অসুবিধা নেই বলে পুলিশের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে।’

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত ৩০ মার্চের সমাবেশ ছিল উল্লেখ করে আব্দুস সালাম বলেন, ‘পুলিশ বলছে সেখানে তো এখন বইমেলা চলছে, কীভাবে সমাবেশ করবেন? আমরাও বিষয়টি বুঝতে পেরেছি। তাই আমরা বলছি, ঠিক আছে। দলের ফোরাম বিষয়টি নিয়ে আলোচনা করবে। পরবর্তী সমাবেশ তারিখ ও স্থান আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সমাবেশ করবো নাকি সময় পরিবর্তন করবো।’

তিনি বলেন, ‘আমাদের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের র‍্যালির বিষয়ে ডিএমপির পক্ষে থেকে পরামর্শ দেয়া হয়েছে। তারা বলেছে, আপনারা তো এর আগে ২৭ মার্চ র‍্যালি করেছেন। এবারও ২৬ মার্চের পরিবর্তে ২৭ মার্চ র্যালি করলে কোনো অসুবিধা আছে কি না? আমরা বলেছি, কোনো সমস্যা নেই, প্রয়োজনে ২৭ মার্চই র‍্যালি করবো। তবে, ২৬ মার্চ সাভার স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের মাজারে যাওয়াসহ অন্যান্য কর্মসূচিগুলো অব্যাহত থাকবে।’

ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী