মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজেপি বিষধর সাপ : মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তিনি নিজে না সরে গেলে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো সম্ভব নয়।

রবিবার দুপুরে হুগলি জেলার পুরশুড়ার জনসভা থেকে এই মন্তব্য করেন তিনি।

মমতা বলেন, ‘বিজেপি রোজ মিথ্যা কথা বলে। ওরা বলছে বাংলায় না কি কোনো উন্নয়ন হয়নি। তাই বাংলায় পরিবর্তন দরকার। পরিবর্তন শ্লোগানটি আমার। আমি যতদিন নিজে থেকে না যাচ্ছি, ততদিন আমাকে সরানো অত সহজ নয়। এটা বিজেপির জেনে রাখা উচিত।’

বিজেপির শীর্ষ নেতাদের নিশানা করে তিনি বলেন, ‘ভারতে আমি এরকম সরকার কখনো দেখিনি। আমিও সাতবার সাংসদ ছিলাম। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি অনেক সরকার দেখেছি। কিন্তু এইরকম বাজে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাজে রাজনৈতিক দল আমি কখনো দেখিনি, যারা সরকারে থেকে মানুষকে খুন করে।’
বিজেপিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করে মমতা বলেন, এরা খুব বিপদজনক। এরা হচ্ছে গোখরো সাপ, কামড়ালেই গেল। যে পুষেছে সে বুঝেছে। উত্তরপ্রদেশের মানুষ ভয়ে কথা বলতে পারে না।

তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন বিজেপিকে একটা ভোটও দেবেন না। ওদের মাঠ থেকে খালি করতে হবে। ওটা পচা ফুল, দাঙ্গার ফুল। ওদের একটা ভোটও নয়। ওরা হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা সৃষ্টি করছে, বাংলাকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে। গুজরাট কখনো বাংলাকে শাসন করবে না। বাংলাই এই বাংলাকে শাসন করবে। এটা মাথায় রাখবেন।

রাজ্যে ইতিমধ্যেই দুইটি দফার ভোট গ্রহণ শেষ। আগামী ৬ এপ্রিল তৃতীয় দফায় রাজ্যটির ৩১টি আসনে ভোট হবে। তার আগে এদিন সন্ধ্যায় ওই ৩১ কেন্দ্রে নির্বাচনী প্রচার শেষ হয়। রাজ্যের ২৯৪টি আসনের শেষ দফার নির্বাচন আগামী ২৯ এপ্রিল।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

মিয়ানমারের জান্তা সরকার শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যেবিস্তারিত পড়ুন

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানের নাগরিকরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতেরবিস্তারিত পড়ুন

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহামবিস্তারিত পড়ুন

  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের