মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদেশি বিনিয়োগ কারিদের বাংলাদেশে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

দেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে জানিয়ে বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, প্রণোদনা আর সময়োচিত সিদ্ধান্তের কারণে করোনাকালে বৈশ্বিক মন্দার মধ্যেও দেশের রপ্তানিখাত শক্তভাবে মোকাবেলা করেছে।

রোববার (১৩ নভেম্বর) মেড ইন বাংলাদেশ উইক উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইসতেহার অনুযায়ী গত ১৩ বছরে বদলে গেছে বাংলাদেশ।

সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘কেয়ার ফর ফ্যাশন’ থিমসহ উদ্বোধ করা হয়েছে। ১৮ নভেম্বর পর্যন্ত এটি চলবে।

দেশের রপ্তানি আয়ের অন্যতম খাত তৈরি পোশাক শিল্প। রানাপ্লাজার দুর্ঘটনার পর যে আঘাত লাগে সেটা কাটিয়ে এখন ঘুরে দাঁড়িয়েছে এ খাত। তৈরি হচ্ছে পরিবেশবান্ধব কারখানা।

তাইতো করনোকালে যখন গোটা বিশ্বের অর্থনীতি স্থবির, তখন চলতি অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ১৩ দশমিক ৯৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের এ সময়ের থেকে ১০ দশমিক ৫৫ শতাংশ বেশি।

বর্তমানে ১৬০টি দেশে রপ্তানি হয় বাংলাদেশের পোশাক। এখন লক্ষ্য বাজার বাড়ানোর। সেজন্যই আয়োজন সপ্তাহব্যাপী ‘মেইড ইন বাংলাদেশের’। যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই তার আহবান, যেনো বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য বেছে নেন বাংলাদেশকে।

প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে ব্যবসায়ীদের প্রণোদনা দেয়া এবং সেটা তৈরি পোশাক ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবহারের কারণেই ধাক্কা লাগেনি দেশের তৈরি পোশাক খাত।

আগামীর বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের। কাজেই দক্ষ ও যোগ্য না হলে টিকে থাকা কঠিন। তাই নিজেদের সে উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি পরিবেশবান্ধব কারখানা গড়ে তোলার আহবান জানান প্রধানমন্ত্রী।

এ অনুষ্ঠানে চারজন শ্রেষ্ঠ পোশাক রপ্তানিকারকের হাতে পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তিনি দুটি কফি টেবিল বইয়ের মোড়ক উন্মোচন করেন, যার ওপর বিজিএমইএ চলতি বছরের শুরু থেকে কাজ করছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ইন্টারন্যাশনাল এ্যাপারেল ফেডারেশন (আইএএইফ) সভাপতি সেম অলটান এবং বিজিএমইএ সিনিয়র সহসভাপতি এস এম মান্নান কচি বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী