সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার পাটকেলঘাটায় অস্ত্র ও গুলিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

তালার পাটকেলঘাটায় অস্ত্র ও গুলিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
তালার পাটকেলঘাটায় একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও মোবাইল ফোনসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তালার পাটকেলঘাটা থানার খলিশখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া বেক্তির নাম সুকুমার দাস (৬৫) তার বাড়ি পাটকেলঘাটা থানার সদরে।

র‍্যাব-৬ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা পাটকেলঘাটার খলিশখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদকচোরাকারবারি সুকুমার দাসকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন।

লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ আরও জানান, জব্দকৃত অস্ত্র-গুলি ও গ্রেপ্তারকৃত আসামিকে পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ

সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারের অভিযোগে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা