সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিবিসির দুই বছরে ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা

আর্থিক চাপ এবং পরিবর্তিত গণমাধ্যম পরিস্থিতির প্রভাব মোকাবিলায় আগামী দুই বছরে সর্বোচ্চ ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসি। বুধবার (১৫ এপ্রিল) বিবিসির সংবাদ সম্প্রচারে এই পরিকল্পনার ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আইটিভি নিউজ ও দ্য প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, এটি প্রায় ১৫ বছরের মধ্যে সংস্থাটির সবচেয়ে বড় চাকরি ছাঁটাই হতে যাচ্ছে।

বিবিসির অন্তর্বর্তীকালীন মহাপরিচালক রড্রি ট্যালফান ডেভিস কর্মীদের উদ্দেশে এক বিবৃতিতে বলেন, ‘আমাদের এখনো বিস্তারিত বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। তবে আমরা ধারণা করছি, মোট চাকরির সংখ্যা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার পর্যন্ত কমে যেতে পারে।’

এএফপিকে পাঠানো আরেক বিবৃতিতে তিনি জানান, সংস্থাটি বর্তমানে ‘উল্লেখযোগ্য আর্থিক চাপের’ মুখে রয়েছে, যা দ্রুত মোকাবিলা করা জরুরি। বিবিসিকে তাদের ৫ বিলিয়ন পাউন্ড পরিচালন ব্যয় থেকে ৫০০ মিলিয়ন পাউন্ড কমাতে হবে। এই সাশ্রয়ের বড় অংশ ২০২৭ ও ২০২৮ সালের মধ্যে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার এবং দর্শকদের পরিবর্তিত অভ্যাসের প্রভাবে অস্থির হয়ে ওঠা গণমাধ্যম পরিবেশের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএফপি জানায়, বিবিসির অর্থায়ন মূলত জনগণের দেওয়া লাইসেন্স ফি থেকে আসে, যার মাধ্যমে তাদের অনুষ্ঠান দেখা বা শোনা যায়।

মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানায়, যুক্তরাজ্যের ৯৪ শতাংশ প্রাপ্তবয়স্ক প্রতি মাসে তাদের সেবা ব্যবহার করেন। ২০১৭ সালের পর থেকে লাইসেন্স ফি থেকে তাদের আয় বাস্তব অর্থে ২৪ শতাংশ কমে গেছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, লাইসেন্স ফি থেকে আয়ের চাপসহ অন্যান্য কারণে ২০২৯ সালের মার্চের মধ্যে মোট ব্যয় আরও ১০ শতাংশ কমাতে হবে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, কঠিন সিদ্ধান্তের ফলে কনটেন্ট ও সেবায় কাটছাঁট করতে হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন দেশের সাবেক পুলিশবিস্তারিত পড়ুন

‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকেবিস্তারিত পড়ুন

  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার