মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করায় শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল প্রতিনিধি : ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও অবমাননা করায় যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে জুম্মা নামাজের পরে শার্শা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন বাজারে এই কর্মসূচী পালন করেন।

এ সময় বক্তারা বলেন, ভারতের বিজেপি দলসহ ভারতীয়রা বার বার বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে এবং কুরআনকে অবমাননাা ও কটুক্তি করে আসছে। আমরা হুঁশিয়াড় করে দিতে চাই, ভারতের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। ভারতের স্বাধীনতা দিয়েছে মুসলমানরা।

সেই ভারতে বসে ভারতীয়রা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। আমরা তোমাদের প্রতিবেশী বাংলাদেশ, তোমরা ভুলে যেও না। বাংলাদেশের মুসলমানের সুক্ষ ইমান যদি কখনো জেগে ওঠে, তাহলে আবারো আমরা ইতিহাস মনে করিয়ে দিব। আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) ও কুরআনকে নিয়ে অবমাননা ও কটুক্তি করলে আমরা চুপ থাকবো না।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও নাভারন কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুস সামাদ কাসেমী, মুফতি মাওলানা নুর মোহাম্মাদ জিহাদী, নাভারন হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মাদ আব্দুল্লাহ ও মাওলানা এসএম আবু তৈয়ব প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন