বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল


বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগ্রহী ব্যক্তিরা আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গত ১ অক্টোবর বৃহস্পতিবার এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে নির্ধারিত সময়ের মধ্যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের গেজেট শাখা থেকে জারি করা এক স্মারকে গণবিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। স্মারকটিতে উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষর করেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আগ্রহী ব্যক্তিদের আগামী ৭ অক্টোবরের মধ্যে আবেদন দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পর নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
মন্ত্রণালয় জানায়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য এর আগে বিভিন্ন সময়ে আবেদন গ্রহণ এবং যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আবেদনকারীদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে নির্ধারিত প্রক্রিয়ায় গেজেটভুক্তির বিষয়টি নিষ্পত্তি করা হয়।
এ ক্ষেত্রে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কাঠামোর মাধ্যমে আবেদন যাচাই-বাছাইয়ের বিধান রয়েছে।
নতুন করে গেজেটভুক্তির সুযোগ ও আবেদনের সময়সীমা নিয়ে আগ্রহী ব্যক্তিদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। এরই ধারাবাহিকতায় মন্ত্রণালয় আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে।
মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল এবং সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণের জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সূত্র: বাসস
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেবিস্তারিত পড়ুন


