শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানির অভিযোগে ৪ দালাল আটক

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত অসহায় পাসপোর্ট যাত্রীদের জিম্মী করে হয়রানির অভিযোগে শ্রমিক নেতা-কর্মী পরিচয়দানকারী ৪ দালালকে আটক করা হয়েছে ।

শনিবার বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের সহযোগীতা নিয়ে অভিযুক্তদের আটক করে।

আটককৃতরা হলেন, বেনাপোল চেকপোস্ট ট্যাক্সি ষ্টান্ড শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক জাবের হোসেন, প্রাইভেটকার চালক রহিম, আব্দুল গফ্ফার ও তাদের আর এক সহযোগী।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথী জানান, তাদের কাছে অভিযোগ আসে করোনা কালিন সময়ে বহিরাগতরা বিভিন্ন পরিচয়ে ইমিগ্রেশন ভবনে গিয়ে যাত্রীদের জিম্মী করে নানা ভাবে হয়রানি করছে। পরে অভিযান চালিয়ে চার দালালকে আটক করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয়রা জানান, শ্রমিক নেতা পরিচয়ের জাবের ও তার কয়েকজন চালক মিলে বেনাপোল চেকপোষ্টে সিন্ডিকেট তৈরী করে করোনা কালীন সময়ে বিভিন্ন মহলকে ম্যানেজ করে প্রতিদিন সকালে তাদের সদস্যরা ইমিগ্রেশনে প্রবেশ করে। পরে সিন্ডিকেটের সদস্যরা প্রাইভেটকার সংকট দেখিয়ে যাত্রীদের জিম্মী করে ১ হাজার টাকা গন্তব্যের ভাড়া ৫ হাজার ও ৫ হাজার টাকার ভাড়া ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করছিল। যাত্রীদের স্বাধীনতা ছিলনা নিজের ইচ্ছায় প্রাইভেটকার ঠিক করা। অবশেষে ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ জানালে তারা আটক হয়।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত