বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিডিও

বেনাপোল বন্দরে কেমিক্যাল ভর্তি ভারতীয় ট্রাকে অগ্নিকাণ্ড

বেনাপোল স্থলবন্দরে কেমিক্যাল ভর্তি একটি ভারতীয় ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারত থেকে আমদানিকৃত কেমিক্যাল দাহ্য পদার্থ ব্লিচিং পাউডার পণ্যবাহী ভারতীয় ট্রাকে আগুন ধরে পণ্য সহ গাড়িটি পুড়ে ভস্মিভুত হয়।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বন্দরের ভেতরে ৩২ নম্বর শেডের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

বেনাপোল বন্দরের পরিচালক আ. জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার আমদানিকারক স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানি ভারত থেকে এক হাজার বস্তা কেমিক্যাল আমদানি করে। এই চালানটি একটি ট্রাকে করে বন্দরের ৩২ নম্বর শেডের সামনে আনলোডের জন্য অপেক্ষা করছিল। এসময় হঠাৎ করেই ট্রাকে থাকা কেমিক্যালে আগুন ধরে যায়। বন্দর কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

তবে কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হবে বলে পরিচালক জানান।

তিনি আরও জানান, এর আমদানি মূল্য আট হাজার মার্কিন ডলার এবং রপ্তানিকারক কোলকাতা মেড ইমপেক্স প্রা. লি.।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল বন্দরের ৩৪ নং শেডের সামনে ট্রাকটিতে আগুন ধরে যায়। এ সময় ওয়্যারহাউজের মধ্যে থাকা আমদানি পণ্যবাহি ট্রাক দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। বেনাপোল ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। বজ্রপাত থেকে আগুন ধরেছে বলে অনেকে মন্তব্য করেন।
সেসময় প্রবল বর্ষা চলাকালীন ভারতীয় এ ব্লিচিং পণ্যবাহী ট্রাকে আগুন ধরে। এ সময় বৃষ্টির মধ্যেও আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা ও বন্দর ব্যবসায়ীরা বলছেন, গাড়িতে আগুন লাগার আধা ঘন্টা পরে বেনাপোল ফায়ার সার্ভিস এসেছে। বেনাপোল বন্দরের ফায়ার সার্ভিসেরও কোন খবর ছিল না। ৪০ থেকে ৪৫ মিনিট পরে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বন্দরের গাফিলতির কারণে আজ এই দূর্ঘটনা ঘটেছে। বন্দরে ফায়ার সার্ভিসে যারা দায়িত্বে ছিল তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এসব ভুলের কারণে আজ ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যাচ্ছে।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ বলেন, কি ভাবে আগুন লেগেছে তা এখন বলা সম্ভব না।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন অগ্নিকান্ডের ব্যপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

ভিডিও

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার