বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৫৬ লাখ ৬০ হাজার টাকার মূল্যে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

রোববার (৩১ জানুয়ারি) সকালে বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এসব পণ্য জব্দ করা হয়।

উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে-বিভিন্ন প্রকার শাড়ি ৩৫৮ পিস, বিভিন্ন প্রকার থ্রি-পিস ২১৮, ওয়ান পিস ২ টা, কিটকাট চকলেট ২৫৭ কেজি, ভারতীয় কাভেরি মেহেদী ৪৩০০ পিস, ভারতীয় কসমেট্রিক ক্রিম ৬ হাজার ৯০৬ পিস, ইনসুলিন সিরিঞ্জ ২০ হাজার পিসসহ বিভিন্ন প্রকারের আমদানি নিষিদ্ধ মেডিসিন।

৪৯ বিজিবির বেনাপোল সদর কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন প্রকার পণ্য নিয়ে পাচারকারীরা বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি থ্রি-পিস সহ বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পাচারকারীরা পালিয়ে যায়। এবং উদ্ধারকৃত পণ্যের বাজার মূল্য ৫৬ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

একই রকম সংবাদ সমূহ

৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কৃতী সন্তান ও রাজগঞ্জ সরকারিবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে জুনায়েদ নামের ৪ বছরের এক শিশু মারা গেছে।বিস্তারিত পড়ুন

  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল