শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সেল সম্পাদক সাতক্ষীরার মাস্উদুজ্জামান

সাতক্ষীরা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সেল সম্পাদক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার মাস্উদুজ্জামান।

মাস্উদুজ্জামান সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামের শিক্ষক দম্পতি আব্দুল মান্নান ও শরীফা পারভিনের সুযোগ্য সন্তান। মাস্উদুজ্জামান আশাশুনি উপজেলার বুধহাটা বি বি এম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।

পিতা আব্দুল মান্নান ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং মা শরিফা পারভীন শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

হাসিনা পতন আন্দোলনের পুরো সময় জুড়ে
ঢাকার রাজপথে মাস্উদুজ্জামানের পদচারণা ছিল ঈর্ষানীয়।

বর্বর নির্যাতনে আহত ছাত্রদের করুন চাহনি আর দীর্ঘশ্বাসে যখন ঢাকার আকাশ বাতাস ভারি তখন তাদের পাশে থেকে সেবা শ্বশ্রূষা শুরু করেন তিনি। বৈষম্যের বিরুদ্ধে তার আপোষহীন লড়াই এবং আহতদের সেবায় তার নিবেদন তাকে শুধু ছাত্র সমাজের নয়, বরং সমগ্র মানবতার এক উজ্জ্বল বাতিঘর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য সেল সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাতক্ষীরার এই গর্বিত সন্তান।

২০২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, আহত হয়ে পড়ে থাকা সহযোদ্ধারাদের দেখে পিছিয়ে যাননি মাস্উদুজ্জামান। আহতদের চিকিৎসা দিতে তিনি ছুটে গেছেন হাসপাতাল থেকে হাসপাতালে। ব্যান্ডেজ বাঁধা, ওষুধ সংগ্রহ, রক্তের ব্যবস্থা করা, সবই করেছেন দিন-রাত এক করে।

মাস্উদুজ্জামান ঢাকা থেকে আন্দোলনে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি ১২ জুলাই সাতক্ষীরায় আন্দোলন শুরুর রূপরেখা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আন্দোলনের পর আহতদের তালিকা প্রস্তুত করা, চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং শহীদ পরিবারের সহায়তায় কাজ করতে থাকেন তিনি।

মাস্উদুজ্জামান জানান, আমি চিকিৎসক নই, কিন্তু একজন মানবিক মানুষ হিসেবে আহতদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। তাদের চোখের জল, তাদের যন্ত্রণা আমাকে থামতে দেয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, “মাস্উদুজ্জামান শুধু একজন আন্দোলনকারী নন, তিনি একজন মানবতার যোদ্ধা। তার নেতৃত্বে আহতদের চিকিৎসা এবং সহায়তা কার্যক্রম আরও সুসংগঠিত হবে। সাতক্ষীরার গর্ব তিনি। মাস্উদুজ্জামান শুধু সাতক্ষীরার নয়, গোটা দেশের এক সাহসী কণ্ঠস্বর।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার