বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া (৩) ও সুরাইয়া (২) মালয়েশিয়া প্রবাসী সহোদর ইয়ামিন ও ইয়াসিনের শিশুকন্যা।

মৃত দুই শিশুর দাদা আনোয়ার গাজী জানান, পরিবারের সদস্যরা সকালে পুকুরে মাছ ধরতে যায়। এ সময় ঐ দুই শিশু তাদের সঙ্গে ছিল। যখন সবাই মাছ ধরার কাজে ব্যস্ত ছিল তখন তারা পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিল। কিন্তু কিছুক্ষণ পরে সুমাইয়া ও সুরাইয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। পরে তাদের দুই বোনকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। এ সময় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা পুকুরে মাছ ধরছিলেন। এ সময় তার দুই শিশু মাছধরা দেখতে পুকুরপাড়ে গিয়েছিল। পরে তাদের খুঁজে না পেয়ে পাশের এক পুকুরে সুমাইয়া এবং সুরাইয়াকে পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ
  • মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে