শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্লেজার কেনার টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা!

ব্লেজার কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভারতের পশ্চিম বর্ধমানের আসানসোলের ধেমোমেন কোলিয়ারি এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালে আসানসোলের জামুড়িয়ার নিঘা এলাকার বাসিন্দা কাঞ্চন নুনিয়ার সঙ্গে আসানসোল দক্ষিণ থানার ধেমোমেন কোলিয়ারির বাসিন্দা সুধীর নুনিয়ার বিয়ে হয়েছিল।

আজ বৃহস্পতিবার (১০ই ফেব্রুয়ারি) সুধীরের বাড়ির উঠানে কিছু একটা দাউ দাউ করে জ্বলতে দেখেন প্রতিবেশীরা। ধোঁয়া এবং গন্ধে অনেকেই সেই সময় কৌতূহল প্রকাশ করেন।

কিন্তু প্রতিবেশীদের কারও কারও বক্তব্য, তখন সুধীর জানান, বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে। কিন্তু বাড়িতে ঢুকে তারা বুঝতে পারেন, উঠানে দাউদাউ করে জ্বলতে থাকা দেহটা কাঞ্চনের। কেউ কেউ কাঞ্চনের পুড়ে যাওয়ার দৃশ্য মোবাইলে ভিডিও করেন। ঘটনাস্থলেই কাঞ্চনের মৃত্যু হয়।

কাঞ্চনের পরিবারের দাবি, বিয়ের সময় তিন লক্ষ টাকা নিয়েছিলেন সুধীর। তারপরেও যৌতুকের জন্য কাঞ্চনের উপর সুধীর এবং তার পরিবার চাপ দিতেন বলেও অভিযোগ পাওয়া যায়।

কাঞ্চনের এক আত্মীয় বলেন, ‘জামাই ২০ হাজার টাকার ব্লেজার চেয়েছিল। কিন্তু আমরা এত টাকা কোথায় পাব? চাঁদা তুলে ওর বিয়ে দিয়েছিলাম। মেয়েটা বলেছিল, টাকা না পেলে মারবে। আর তাই হল।’

পুলিশ নিহতের স্বামী-সহ চার জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) কুলদীপ এস এস জানান, এখনও কোনও লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি। তবে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে চার জনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট