বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভয়ভীতি দেখিয়ে লাভ নেই : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বিএনপি সরকারের পতন ঘটাতে নানা ধরনের আন্দোলনের হুমকি দেয়। এ কথা স্পষ্ট বলে দিতে চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। এই সমস্ত ভয়ভীতি আওয়ামী লীগকে দেখিয়ে কোনো লাভ হবে না।

শনিবার চট্টগ্রামের অনোয়ারার কোরিয়ান ইপিজেটের মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। কর্ণফুলি নদীতে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন সরকারপ্রধান।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আজকে আপনাদের জন্য আমি একটি ছোট্ট উপহার নিয়ে এসেছি। এটি হলো টানেল। এখন দইজ্জার (চট্টগ্রামের এক অঞ্চলের ভাষায় সাগর বা দরিয়া) তল দিয়ে গাড়ি চলে। দক্ষিণ এশিয়ায় এত বড় টানেল আর নেই। আগামীকাল এই টানেল জনসাধারণ চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ভোট চুরি করেছিলো বলেই ১৫ই ফেব্রুয়ারি তাকে বাংলাদেশের মানুষ আন্দোলন করে ক্ষমতা থেকে হটিয়েছিল।

তিনি বলেন, বিএনপির কাজ হচ্ছে মানুষ খুন করা, লুটপাট করা, দুর্নীতি করা। এতিমের অর্থ আত্মসাৎ মামলার কারাগারে খালেদা জিয়া। আর তার ছেলে তারেক বিদেশে পালিয়ে আছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছিল। আর কোটি কোটি টাকা মানি লন্ডারিং করেছে। দশ ট্রাক অস্ত্র চোরকারবারির সঙ্গে জড়িত। সে কারণে সে সাজাপ্রাপ্ত। একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যাচেষ্টা করেছে। সেই মামলায় সাজাপ্রাপ্ত। এটা তাদের মনে রাখা উচিত।

শেখ হাসিনা বলেন, বিএনপি ভোট চোর, জনগণের অর্থচোর, ওরা খুনি। বিএনপি জামায়ত মানেই হচ্ছে খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদে বিশ্বাসী। আওয়ামী লীগ শান্তিতে ও উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশকে কেউ থামিয়ে রাখতে পারবে না।

একই রকম সংবাদ সমূহ

সিঁদুর খেলা, অঞ্জলি আর বিষাদে ঢাকায় দুর্গাকে বিদায় জানালেন ভক্তরা

শঙ্খনাদ, উলুধ্বনি, ঢাকের বাদ্যি আর ধূপ-ধুনোর সুবাসে মুখরিত পরিবেশকে বিসর্জনের বিষাদে ভাসিয়েবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে রিয়াদে বিমানের ফ্লাইট শুরু ২৫ অক্টোবর

হুথিদের হামলাজনিত পরিস্থিতি উন্নতি হওয়ায় সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২৫ অক্টোবরবিস্তারিত পড়ুন

প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহী বিভাগীয় কমিশনারবিস্তারিত পড়ুন

  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • আজ শেষ হচ্ছে গুড় পুকুরের মেলা, স্থাপনা সরাতে সময় পাচ্ছেন ব্যবসায়ীরা
  • সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
  • রাজশাহীতে ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
  • ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি
  • নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় ইলিশ শিকার, নদীপাড়ে হাট
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী
  • নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী