বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত থেকে আর অক্সফোর্ডের টিকা নেবে না আফ্রিকান ইউনিয়ন

ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা না কেনার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (এসিডিসি) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

জানা যায়, তবে সাম্প্রতিক সময়ে অ্যাস্ট্রাজেনেকার টিকার রক্ত জমাট বাঁধা নিয়ে বিশ্বব্যাপী যে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে সে কারণে তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া বন্ধ করছে। মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের মাধ্যমে জনসন অ্যান্ড জনসনের টিকা নিবে আফ্রিকান ইউনিয়ন। যার পরিমাণ ২২০ মিলিয়ন ডোজ। সে কারণে তারা অক্সফোর্ডের টিকার ডোজ আমদানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এক ভার্চুয়াল সভায় এ বিষয়ে এসিডিসি’র ডিরেক্টর জন এনকেনগাসন বলেছেন, ‘আমরা কোভ্যাক্সে সঙ্গে কাজ করছি। কোভ্যাক্সের মাধ্যমেই আমরা আফ্রিকান ইউনিয়নের ৫৫টি সদস্য দেশের জন্য জনসন অ্যান্ড জনসনের ২২০ মিলিয়ন ডোজ করোনার টিকা আনতে যাচ্ছি। সে কারণে ভারতের সেরাম ইনস্টিটিউটে অক্সফোর্ডের উৎপাদিত টিকার আর কোনো ডোজ আমদানি করবো না।’

একই রকম সংবাদ সমূহ

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহামবিস্তারিত পড়ুন

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি