বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত থেকে এবার রেলপথে দুশো মেট্রিক টন অক্সিজেন এলো বাংলাদেশে

ভারত থেকে শনিবার রাতে রেলপথে দু’শো মেট্রিক টন অক্সিজেন এসেছে বাংলাদেশে। ট্রেনটি রাত সাড়ে দশটা নাগাদ যশোরের বেনাপোল বন্দরে দু’শো মেট্রিক টন অক্সিজেন নিয়ে প্রবেশ করে।

ট্রেনটি ভারতের জামসেদপুর থেকে ছেড়ে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। লিন্ডে বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান এ অক্সিজেন আমদানি করেছেন।

লিন্ডে বাংলাদেশ লিমিটেড কোম্পানির প্রতিনিধি শুভ জানান, ভারতে করোনা পরিস্থিতির একটু উন্নতি হওয়ায় সে দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি আবারও বাংলাদেশে অক্সিজেন সরবরাহ শুরু করেছে। তারা আজ প্রথম “অক্সিজেন এক্সপ্রেস” নামে একটি ট্রেনের ১০ টি কন্টেইনারে মাধ্যমে ২০০ মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশে নিয়ে এসেছেন। ট্রেনটি রাতেই সিরাজগঞ্জের উদ্দেশ্য রওনা হবে।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে স্থলপথের পাশাপাশি রেলপথেও পণ্য আমদানি হচ্ছে। তবে আজ প্রথমবার “অক্সিজেন এক্সপ্রেস” নামে একটি ট্রেনে অক্সিজেন আমদানির মধ্যে রেল খাত আরো এক ধাপ এগিয়ে গেলো। তিনি বলেন অক্সিজেন বাহি ট্রেনটি রাতেই কাগজপত্রে আনুষ্ঠানিকতা শেষ করে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর (পশ্চিম) সদা নন্দপুর স্টেশনে ভোর ৫ টার দিকে পৌছাবে। এ অক্সিজেন খালাস করে সেখান থেকে ঢাকায় নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম