বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত থেকে প্রথম মালবাহী ট্রেন পৌঁছালো বেনাপোল হয়ে বাংলাদেশে

প্রথম ভারতীয় মালবাহী ট্রেন বাংলাদেশে এফএমসিজি পণ্য ও কাপড় বোঝাই ৫০টি কনটেইনার হস্তান্তর করা হয়েছে।

ট্রেনটি কলকাতার মাঝেরহাটের কনটেইনার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের (কনকোর) টার্মিনাল থেকে রওনা দেয়। এটি রবিবার বেনাপোল স্টেশনে পৌঁছে।

রবিবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কনটেইনার ট্রেন পরিষেবা ভারতে কনটেইনার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের মনোনীত ইনল্যান্ড কনটেইনার ডিপো এবং টার্মিনালগুলোর সঙ্গে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন স্টেশনকে সংযুক্ত করার জন্য একটি স্থায়ী পরিষেবা হবে। কনটেইনার ট্রেন সার্ভিস হলো একটি অতিরিক্ত পরিষেবা যা সনাতন ফ্রেইট ট্রেন সার্ভিস এবং সম্প্রতি চালু হওয়া পার্সেল ট্রেন পরিষেবা ব্যতীত রেলপথে কার্গো পরিবহন করতে চলেছে।

কনটেইনার ট্রেন সার্ভিস শুরু করার জন্য ২০১৭ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় কনটেইনার কর্পোরেশন অব ইন্ডিয়া এবং বাংলাদেশ কনটেইনার কোম্পানি লিমিটেড একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। প্রথম পরীক্ষামূলক ট্রেনটি কলকাতা থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন (বিবিডব্লিউ) পর্যন্ত ২০১৮ সালের ৩ এপ্রিল সফলভাবে পরিচালিত হয়েছিল।

বর্তমানে কোভিড-১৯ মহামারির উত্থানের সঙ্গে সঙ্গে সরবরাহ ব্যবস্থার ব্যত্যয় ঘটেছে। উভয় দেশের সরকারি এজেন্সিগুলো দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য কার্যকর বিকল্প হিসেবে রেলপথকে ব্যবহার করে, দ্বিপক্ষীয় বাণিজ্যের অচলাবস্থা হ্রাস করার জন্য ব্যবস্থা নিয়েছে।

এ নতুন চালু হওয়া কনটেইনার ট্রেন সার্ভিসের মাধ্যমে রেলপথে দ্বিপক্ষীয় বাণিজ্যের এক বিশাল সুযোগ উন্মুক্ত হয়েছে এবং আশা করা যায় এ উদ্যোগ দু’টি দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য যথেষ্ট পরিমাণে বাড়িয়ে তুলবে।
সূত্র: বিডি প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী