মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে মেয়েদের বিয়ের বয়স ২১ করার সুপারিশ

ভারতে ১৮ বছরের নীচে মেয়েদের বিয়ে কিংবা সন্তান প্রসব নিয়ে নানা সমস্যা কথা শোনা যায়। এতে নারীদের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে। তাই বয়সের নিম্নসীমা পুনর্বিবেচনার জন্য উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এ বিষয়ে গত বছর একটি টাস্ট ফোর্স গঠন করেছিল দেশটির কেন্দ্র সরকার।

জানা গেছে, বিশেষ এই কমিটি সুপারিশ করেছে মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হোক। ‘দ্য প্রিন্ট’-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানানো হয়েছে। গত বছর লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে মোদি ইঙ্গিত দিয়েছিলেন যে, বদল করা হতে পারে আইন অনুযায়ী মেয়েদের বিয়ে ন্যূনতম বয়স।

তারপরেই এই বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়।

কমিটি জানিয়েছে, মেয়েদের প্রথম সন্তান ধারণের ন্যূনতম বয়স হবে ২১ বছর। এছাড়া ভারতে নারী নির্যাতন বিষয়ে বিচারমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণের পরিবর্তে প্রাপ্তঃবয়স্ক বিষয়ক শিক্ষার দিকে মনোনিবেশ করা উচিত বলেও মনে করে টাস্ট ফোর্স কমিটি।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার