সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে ১২ বছর বয়সীদের জন্য টিকার অনুমোদন

১২ বছর ও তার বেশি বয়সীদের জন্য করোনা টিকার অনুমোদন দিয়েছে ভারত। শুক্রবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জাইকোভ-ডি নামের টিকাটি বড়দের পাশাপাশি অপ্রাপ্ত বয়স্কদেরও দেওয়ার অনুমোদন দিয়েছে।
জাইকোভ-ডি টিকাটি সাধারণভাবে ‘জাইডাস’ নামে পরিচিত। ভারতীয় ওষুধ কোম্পানি ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড এবং দেশটির সরকারি গবেষণা সংস্থা ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি যৌথভাবে এই টিকা প্রস্তুত করেছে।

ভারতে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে চলতি বছর ১৬ জানুয়ারি থেকে। কর্মসূচিতে ব্যবহারের জন্য দু’টি করোনা টিকার অনুমোদন দিয়েছিল ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এই টিকা দু’টি হলো কোভিশিল্ড ও কোভ্যাক্সিন।

এতদিন কোভ্যাক্সিন ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম করোনা টিকা ছিল। জাইডাস অনুমোদন পাওয়ায় ভারতের অভ্যন্তরীণ প্রযুক্তিতে প্রস্তুতকৃত ও অনুমোদিত টিকার সংখ্যা এখন দুটি। এছাড়া, এটি ডিএনএ প্রযুক্তিতে তৈরি প্রথম ভারতীয় টিকা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ধাপে মোট পরীক্ষামূলকভাবে ২৮ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবককে এই টিকার ডোজ দেওয়া হয়েছিল। তারপর গত ১ জুলাই জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদনের জন্য কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বরাবর আবেদন করে টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড।

জাইডাস বা জাইকোভ-ডি তিন ডোজের করোনা টিকা। বিভিন্ন পর্যায়ের মেডিকেল ট্রায়ালে দেখা গেছে, করোনা প্রতিরোধে এই টিকার কার্যকারিতা ৬৬ দশমিক ৬ শতাংশ। সূত্র : এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার