শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের সংসদ মাতাবে তৃণমূলের ‘নারী একাদশ’

ভারতের ২০২৪ লোকসভা ভোটে জয়-পরাজয় পর্ব শেষ। ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে জনপ্রতিনিধিদের ভাগ্য। এবার সামনে আসছে একাধিক পরিসংখ্যান। এরই মধ্যে সামনে এল এবারের লোকসভা ভোটে নির্বাচিত নারী সংসদ সদস্যদের সংখ্যা।

এবারের ভোটে গোটা ভারতে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৭৪ জনই নারী। যদিও এই সংখ্যাটি ২০১৯ সালের তুলনায় সামান্য হলেও কম। ২০১৯ সালে নির্বাচিত নারী সংসদ সদস্যদের সংখ্যা ছিল ৭৮। তবে ২০২৪ সালের নিরিখে লোকসভায় নির্বাচিত নারী সংসদ সদস্যদের অঙ্কে চমকপ্রদ পরিসংখ্যান সামনে এনেছে তৃণমূল কংগ্রেস।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, এবারের ভোটে ৬৯ জন নারী প্রার্থীকে দাঁড় করায় বিজেপি। যাদের মধ্যে জয়ী হয়েছেন ৩০ জন। সংখ্যার বিচারে এর হার ৪৩. ৪ শতাংশ। ২০১৯ সালে ৫৬ জন নারী প্রার্থী দিয়ে সংসদে ৪১ জনকে পেয়েছিল বিজেপি। ফলে সেবারের পরিসংখ্যানটা ছিল ৭৩.২ শতাংশের।

এদিকে এবার তৃণমূলের ১২ জন নারী প্রার্থীর মধ্যে ১১ জনই জয়ী হয়েছেন। আর এই ১১ নারী সদস্য নিয়েই দিল্লির সংসদভবনে দাপট দেখাতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়।

পরিসংখ্যান অনুযায়ী, তৃণমূলের নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৩৮ শতাংশই নারী। ২০১৯ সালে তৃণমূল থেকে জয়ী হন ৯ জন নারী। এবার তা ১১। যা গোটা ভারতের মধ্যে একটি বড় দৃষ্টান্ত।

অন্যদিকে কংগ্রেসের ৪১ জন নারী প্রার্থীর মধ্যে ১৩ জন নির্বাচিত হয়েছেন এবার। এর আগে ২০১৯ সালে ৫২ জন নারী প্রার্থীর মধ্যে জিতেছিলেন ৬ জন।

২০২৪ সালের মোট পরিসংখ্যান অনুযায়ী, এবারের ভোটে লড়েছেন ৭৯৭ জন নারী প্রার্থী। সেখানে জিতেছেন ৭৪ জন।

এর আগে ২০১৯ সালে জিতেছিলেন ৭৮ জন। তার আগে ২০১৪ সালে তথা ১৬তম লোকসভায় নারী সদস্য ছিলেন ৬৪ জন নারী।

তথ্যসূত্র- হিন্দুস্তান টাইমস।

একই রকম সংবাদ সমূহ

সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট

শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করাবিস্তারিত পড়ুন

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারবিস্তারিত পড়ুন

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

  • গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা