বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০

ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে বুধবার থেকে ভারি বৃষ্টিপাতের কারণে শুক্রবার পর্যন্ত অন্তত ১০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আগামী দিনগুলোতেও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করছে ভারতের আবহাওয়া বিভাগ।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) গত বুধবারই দেশটির জন্য একাধিক বিপদসংকেত জারি করে। যার মধ্যে ছিল- পশ্চিমাঞ্চলে তীব্র গরমের সতর্কতা এবং পূর্ব ও মধ্যাঞ্চলে বজ্রঝড় ও বৃষ্টিপাতের আশঙ্কা।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাজ্যে বৃষ্টিপাত-সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

অন্যদিকে, নেপালে বজ্রপাত ও ভারি বৃষ্টিপাতে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সে দেশের জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ।

এদিকে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত পূর্ব ও মধ্য ভারতজুড়ে বজ্রসহ ভারি বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, ভারতজুড়ে বর্ষাকাল সাধারণত জুন মাসে দক্ষিণাঞ্চল থেকে শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মকালজুড়ে ব্যাপক তাপপ্রবাহ লক্ষ করা গেছে। যা প্রাণহানির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর গত সপ্তাহেই পূর্বাভাস দিয়েছিল যে, এপ্রিলে ভারতজুড়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা দেখা যাবে। সূত্র: যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা