সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাস্কর্য নিয়ে ভুল ব্যাখ্যা বন্ধ না হলে দাঁতভাঙা জবাব : আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, পৃথিবীর সকল মুসলিমপ্রধান দেশে ভাস্কর্য আছে। বাংলাদেশেও অনেক আগে থেকেই বহু ভাস্কর্য আছে। সেসব ভাস্কর্য নিয়ে কখনও কেউ কিছু বলেনি, কিন্তু স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীরা জাতির পিতার ভাস্কর্যের বিরোধিতার ধৃষ্টতা দেখাচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ভুল ব্যাখ্যা বন্ধ করে ক্ষমা না চাইলে জনগণ দাঁতভাঙ্গা জবাব দেবে।

বুধবার রাজধানীর প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রয়াত নাট্যজন বীর মুক্তিযোদ্ধা আলী যাকের ও জাতীয় দলের কৃতি ফুটবলার বাদল রায়ের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা ‘৫২ এর ভাষা আন্দোলন, ‘৫৪ ও ‘৭০ এর নির্বাচন এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় বাংলা ভাষা, বাঙালি জাতিসত্তা ও বাঙালির ন্যায়সঙ্গত অধিকারকে ইসলামের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছিল, তাদের উত্তরসূরিরাই আজ ধর্মের অপব্যাখ্যা করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপব্যাখ্যা দিচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা স্বাধীনতাবিরোধীদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।

তিনি বলেন, বঙ্গবন্ধু, সংবিধান এবং স্বাধীনতার চেতনায় আঘাত আসলে বীর মুক্তিযোদ্ধারা বসে থাকবে না। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর আহ্বানে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছে, কিন্তু ট্রেনিং জমা দেয় নি।

বীর মুক্তিযোদ্ধা আলী যাকের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ইংরেজি সংবাদ পাঠ করতেন এবং বাদল রায় খেলাধূলার পাশাপাশি স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, তাঁরা দুজনেই নিজ অঙ্গনে কিংবদন্তি। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যদের মধ্যে সংগীত শিল্পী এস ডি রুবেল, বীর মুক্তিযোদ্ধা শফিকুল বাহার মজুমদার টিপু, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ