মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিভিআইপিদের ‘উছিলায়’ তারা জানতে পারলেন করোনা পজিটিভ!

নমুনা পরীক্ষার আগে ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তারা করোনা পজিটিভ। দিব্যি অফিস করেছেন, সহকর্মীদের সঙ্গে মিশেছেন, জম্পেশ আড্ডা মারার পাশাপাশি বসে চা কফিও খেয়েছেন। করোনায় সংক্রমিত হওয়ার কোনো লক্ষণও ছিল না। কিন্তু নমুনা পরীক্ষায় ধরা পড়ে তারা করোনা পজিটিভ।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপিদের দায়িত্বপালনের জন্য নির্বাচিত ২৯ জন কর্মকর্তা-কর্মচারীর আগাম নমুনা পরীক্ষা করা হয়। আর এতে ধরা পরে তারা করোনা আক্রান্ত।

শনাক্তকৃত ২৯ জনের মধ্যে সবচেয়ে বেশি সাতজনের করোনা ধরা পড়েছে বিমানবন্দরের ক্যাটাগরির বিভাগে। করোনা শনাক্ত হওয়ায় তাদেরকে তাৎক্ষনিকভাবে ভিভিআইপি ডিউটি রোস্টার থেকে বাদ দিয়ে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। নির্ভরযোগ্য একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দেশের রাষ্ট্রপ্রধান অর্থাৎ ভিভিআইপি ও তাদের সফরসঙ্গীরা এসেছেন। এখনও আসছেন। ইতোমধ্যে মালদ্বীপ, শ্রীলংকা, নেপালও ভুটানের রাষ্ট্রপ্রধানরা এসেছেন। কেউ কেউ চলে গেছেন। ২৬ মার্চ আসছেন ভারতের প্রধানমন্ত্রী।

তাদের অভ্যর্থনা জানাতে তালিকাভুক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন, কাস্টমস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সকল সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকছেন।
করোনা ভাইরাসের সংক্রমনরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভিভিআইপিদের ডিউটির জন্য নির্বাচিত সকলের বাধ্যতামূলকভাবে আগাম করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ মার্চ প্রথম দফায় ৬৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০ জনের করোনা শনাক্ত হয়। এই ১০ জনের মধ্যে পাঁচজনই ছিলেন বিমান ক্যাটারিংয়ের কর্মকর্তা-কর্মচারী।

পরবর্তীতে ১৮ মার্চ ৪৭৪ জনের নমুনা পরীক্ষায় আটজনের এবং ২১ জানুয়ারি ৩৮৩ জনের নমুনা পরীক্ষায় আরও ১১ জনের করোনা শনাক্ত হয়। পরবর্তীতে করোনা শনাক্তকৃত ১৯ জনের মধ্যে বিমান ক্যাটারিংয়ের আরও দুইজনের করোনা শনাক্ত হয়।

গতকাল ২৪ মার্চ ও বৃহস্পতিবার (২৫ মার্চ) শাহজালালে বিমান ক্যাটারিংসহ অন্যান্য সংস্থা ও প্রতিষ্ঠানের কয়েকশ কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ ও শনাক্ত করার কার্যক্রম চলছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদের কাছে করোনা শনাক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিন দফায় দেড় সহস্রাধিকের নমুনা পরীক্ষায় মোট ২৯ জনের করোনা শনাক্ত হয়। বিমান ক্যাটারিংয়ের লোকজনের মধ্যেই বেশি সংখ্যক করোনা শনাক্ত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী

দেশের শ্রমজীবীদের চিকিৎসা নিশ্চিতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০বিস্তারিত পড়ুন

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন,বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে : ডা. জুবাইদা রহমান
  • ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার
  • শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
  • শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিগত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি
  • গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা: রিজভী
  • হাসিনা ফিরবে না, এটা সবাই বোঝে, শুধু সাধারণ নেতাকর্মীদের বিপদ বাড়াচ্ছেন: আসিফ নজরুল
  • পাসপোর্ট-এনআইডির আবেদনে শেখ হাসিনার অথরাইজেশন নেই: নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন
  • রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয়— কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
  • প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব
  • সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শেখ হাসিনাকে ফেরাতে ইমোশন নয়, আইনের পথেই এগোবে সরকার: আইনমন্ত্রী