মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পর্তুগাল-বেলজিয়াম জিতলেও ইউক্রেনের কাছে থমকে গেছে ফ্রান্স

বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। কিন্তু আগামী বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই জয় বঞ্চিত থাকতে হলো ফ্রান্সকে। ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। অন্যদিকে জয় দিয়েই বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবং গত বিশ্বকাপে চমক সৃষ্টি করা দল বেলজিয়াম।

১-০ গোলে পর্তুগাল হারিয়েছে আজারবাইজানকে এবং বেলজিয়াম ৩-১ গোলে হারিয়েছে ওয়েলসকে। গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ১-০ গোলে হেরে গেছে স্লোভেনিয়ার কাছে। ৬-২ গোলে এস্তোনিয়াকে হারিয়েছে চেক রিপাবলিক।

নিজেদের মাঠে বেলজিয়াম স্বাগত জানিয়েছিল গ্যারেথ বেলের দেশ ওয়েলসকে। ঘরের মাঠে খেলা, এডভান্টেজটা বেশ ভালোভাবেই কাজে লাগালো বেলজিয়ানরা। ৩-১ গোলে হারিয়েছে তারা গ্রেট ব্রিটেনের দেশ ওয়েলসকে।

শুরুতেই কিন্তু পিছিয়ে পড়েছিল বেলজিয়াম। ঘরের মাঠে গোল হজম করে বসে তারা। ১০ মিনিটেই বেলজিয়ানদের জলা কাঁপিয়ে দিয়ে গোল করেন ওয়েলসের হ্যারি উইলসন।

এরপর ২২ মিনিটে গোল শোধ করেন ম্যানসিটি তারকা কেভিন ডি ব্রুইন। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থোরগান হ্যাজার্ড। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন রোমেলু লুকাকু।

ঘরের মাঠে আজারবাইজানকে আতিথেয়তা দিয়েছিল পর্তুগাল। তবে, সৌভাগ্যক্রমেই ১-০ গোলে আজারবাইজানদের বিপক্ষে জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। যে গোলটি তারা দিয়েছে, সেটি মূলতঃ আত্মঘাতি গোল। ৩৭ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মাকসিম মেদভেদেভ।

গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া খেলতে গিয়েছিল স্লোভেনিয়ার মাঠে। সেখানে গিয়ে তারা হেরে আসলো ১-০ গোলে। ম্যাচের ১৫তম মিনিটে স্যান্ডি লোভরিক গোল করে স্লোভেনিয়াকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

ঘরের মাঠে ইউক্রেনের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। কিন্তু দুঃসহ বেদনার একটি ম্যাচই হয়ে থাকলো তাদের জন্য এটি। কারণ, জিততে পারেনি তারা নিজেদের জালে নিজেরা বল জড়িয়ে দিয়েছিল বলে।

ম্যাচে ১৯তম মিনিটে আন্তোনিও গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় ফ্রান্স। কিন্তু ৫৭ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দিয়ে (আত্মঘাতি গোল) ফ্রান্সের জয় ঠেকিয়ে দেন প্রেসনেল কিম্বাপ্পে। শেষ পর্যন্ত ১-১ ড্র দিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা।

বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাই পর্বে বুধবার রাতের ম্যাচের ফল
তুরস্ক ৪-২ নেদারল্যান্ডস
বেলজিয়াম ৩-১ ওয়েলস
সাইপ্রাস ০-০ স্লোভাকিয়া
এস্তানিয়া ২-৬ চেক রিপাবলিক
ফিনল্যান্ড ২-২ বসনিয়া হার্জেগোবিনা
ফ্রান্স ১-১ ইউক্রেন
জিব্রাল্টার ০-৩ নরওয়ে
লাটভিয়া ১-২ মন্টেনেগ্রো
মাল্টা ১-৩ রাশিয়া
পর্তুগাল ১-০ আজারবাইজান
সার্বিয়া ৩-২ রিপাবলিক অব আয়ারল্যান্ড
স্লোভেনিয়া ১-০ ক্রোয়েশিয়া

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্যবাহী আয়োজনে ‘অন্তঃকক্ষবিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির