শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে, সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার

সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, ভ্রমণ ভিসাসহ সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু রয়েছে এবং অন্যান্য ক্যাটাগরির ভিসা পুনরায় চালুর প্রক্রিয়া এগিয়ে চলছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই বাংলাদেশ-ভারত সম্পর্ক গড়ে উঠেছে এবং দুই দেশের জনগণই এই সম্পর্ককে আরও স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি করতে প্রধান ভূমিকা রাখবে।

অনিরুদ্ধ দাস উল্লেখ করেন, ভৌগোলিক নৈকট্য, সাংস্কৃতিক ঐতিহ্যের মিল এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা- এই তিনটি বিষয়কে কাজে লাগিয়ে উভয় দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে হবে।

তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকরা দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ভিসা প্রদানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

চব্বিশের অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন দেখা দেয়, তার ফলে ভিসা কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ চলছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিলেটের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময় এবং যোগাযোগব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। একই সঙ্গে ‘এইড টু বাংলাদেশ’ ও এলওসি প্রকল্পের আওতায় সিলেট অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে একটি সংঘবদ্ধবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা