মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভুটানকে আট গোল দিয়ে ফাইনালে বাংলাদেশের নারী ফুটবলাররা

নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে পাত্তাই দিল না বাংলাদেশ। ভুটানের জালে একে একে ৮টি গোল জমা করেছে বাঘিণীরা। বিপরীতে একটিও শোধ করতে পারেনি ভুটান।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নেপালের কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বিরতির আগে-পরে চারটি করে গোল করে বাংলাদেশ।

আগামী ১৯ সেপ্টেম্বর একই ভেন্যুতে শিরোপা নির্ধারণী ম্যাচে তারা খেলতে নামবে। তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক নেপাল ও আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মধ্যকার আরেক সেমিফাইনালের বিজয়ী দল।

আজ গোল করে হ্যাটট্রিকের স্বাদ নেন দুর্দান্ত ছন্দে থাকা অধিনায়ক সাবিনা খাতুন। একবার করে নিশানা ভেদ করেন সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানি সরকার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভিন ও তহুরা খাতুন।

দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশের নারীরা। এর আগে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত আসরে প্রথমবার ফাইনালে খেলেছিল তারা। সেবার স্বাগতিকদের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে।

একই রকম সংবাদ সমূহ

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা