সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভুয়া খবর বন্ধে ফেসবুকের নতুন ফিচার ‘পেজ লেবেল’

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন ফিচার পেজ লেবেল। যার মাধ্যমে ভুয়া খবর ও নকল তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা দূর করা হবে। আর ফেসবুক পেজগুলোয় তিন ধরনের লেবেল বসাবে এই বিশেষ ফিচার।

সম্প্রতি একটি ছবিসহ টুইটারে পোস্ট করে এ তথ্য জানিয়েছে ফেসবুক নিউজরুম। টুইট বার্তায় মূলত বোঝানো হয়েছে যে, ওই ফিচারটি কীভাবে কাজ করবে, ব্যবহারের ফলে কী কী পরিবর্তন আসবে নিউজ ফিডে।

মাধ্যমটি জানিয়েছে, নতুন ফিচারে ফেসবুক পেইজগুলোকে ভাগ করা হয়েছে তিনটি শ্রেণিতে। পাবলিক অফিসিয়াল, ফ্যান পেজ এবং স্যাটায়ার পেজ। কোনও নিউজ যখন নিউজ ফিডে আসবে, তখন সেখানে যে জায়গায় পেজের নাম উল্লেখ থাকে ঠিক তার নিচে ওই তিন লেবেলের যে কোনও একটি থাকবে।

ফেসবুক আরও জানিয়েছে, আরও ওই লেবেলগুলোর মাধ্যম জানা যাবে নিউজ ফিডে আসা খবরগুলো বিশ্বাসযোগ্য কিনা। ফলে দূর হবে বিভ্রান্তি। রাজনৈতিক বিষয় নিয়ে পরিচালিত পেজগুলো পাবলিক অফিসিয়াল লেবেলের অধীনে নিয়ে আসা হবে। ফলে দায়িত্ব নিয়ে রাজনৈতিক সংস্থাগুলোর একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে ফেসবুক নিজেই। সুতরাং সহজেই ধরে নেয়া যাবে যে, এর বাইরে থাকা পেজের খবর ভুয়া। একই পদ্ধতি অনুসরণ করবে ফ্যান পেজ ও স্যাটায়ার পেজ।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বর্তমানে টেস্টিং চলছে ফেসবুকের নতুন ওই ফিচারটির। তবে কবে নাগাদ তা পুরোপুরি চালু করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।

সূত্র: প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ

একই রকম সংবাদ সমূহ

হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি

হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে নদীর তীরে সোনা অনুসন্ধানরত কয়েকজন নারীর সঙ্গেবিস্তারিত পড়ুন

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

ভারতের ওড়িশার উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহীবিস্তারিত পড়ুন

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন আট প্রার্থী। বিশ্বের প্রধান শক্তিগুলো প্রার্থীবিস্তারিত পড়ুন

  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা