সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভুয়া ডিসি পরিচয়দানকারী সাদ্দাম আটক

ভুয়া ডিসি, পুলিশ সুপার, ডাক্তার ও সেনাবাহিনীসহ বিভিন্ন পেশার পরিচয়দানকারী সাদ্দাম হোসেন নামের এক প্রতারক যুবককে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। একই দিন ভোরে শহরের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা থানার আটুলিয়া গ্রামের কাওছার আলীর ছেলে সাদ্দাম হোসেন।

পুলিশ সুপার বলেন, সাদ্দাম হোসেন বিভিন্ন সুন্দরী মেয়েদের পটানোর কৌশল হিসাবে নিজের লাইফ স্টাইল চেঞ্জ করে। সে একেক সময়ে একেক মেয়ের কাছে বিভিন্ন পেশার পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে দৈহিক সম্পর্ক স্থাপন করে বড় অংকের টাকা লুটে নেয়। এর আগে প্রতারণা করে দুটি বিয়েও করে। একই সঙ্গে দুই স্ত্রীর ঘরে তার পুত্র ও কন্যা সন্তান রয়েছে।

এদিকে জেলার এক মহিলা ভাইস চেয়ারম্যানের নিকট থেকে প্রতারণা করে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার পর গা ঢাকা দেয়। পরে মহিলা ভাইস চেয়ারম্যান জানতে পারে শহরের একটি আবাসিক হোটেলে তার স্ত্রীসহ অবস্থান করছে সাদ্দাম। তার অভিযোগের প্রেক্ষিতে স্ত্রীসহ একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে সদর মডেল থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। এবং বিজ্ঞ আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের