শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ভোট বর্জন’ সফল: মঈন খান

‘একতরফা’ এ নির্বাচনে ‘ভোট বর্জনের’ ডাক সফল হয়েছে দাবি করে এতে সাড়া দেওয়ায় ভোটারদের ‘স্যালুট’ জানিয়েছেন বিএনপি নেতা আবদুল মঈন খান।

রোববার দুপুর পর্যন্ত ভোট দেয়ার তথ্যের খবরের ভিত্তিতে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সংবাদমাধ্যমের কাছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

গুলশানে নিজের বাসায় ভোটের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আপনাদের টেলিভিশন (গণমাধ্যম) ক্যামেরার ছবি কথা বলে। আমি বলছি যে, হাজার হাজার লক্ষ লক্ষ ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারছেন। কুকুরের ছবি দেখতে পারছেন, ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে-শুয়ে রোদ পোহাচ্ছে। সেই ভোটকেন্দ্রের নাম হচ্ছে ঢাকা শহরের মেরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।

তিনি বলেন, এই যে পরিস্থিতি, সিংহভাগ ভোটকেন্দ্র প্রায় ভোটার শূন্য অবস্থায়। বিশ্বের মানুষ দেখছে, দেশের মানুষ দেখছে, এই নির্বাচন বাংলাদেশের মানুষ বর্জন করেছে।

শুধু বিএনপি নয়, ৬২টি রাজনৈতিক দল ‘প্রহসনের নির্বাচনকে’ বর্জন করেছে দাবি করে তিনি বলেন, তাদের সকলের পক্ষ থেকে আমি আজকে বাংলাদেশের মানুষকে স্যালুট জানাব একটি মাত্র কারণে যে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রশ্নের কোনো দিন আপোষ করেনি, এবারও করবে না।

ভোট বর্জনের আন্দোলন সফল হয়েছে কিনা-এমন প্রশ্নে মঈন খান বলেন, ‘নিশ্চয়ই সফল হয়েছে। এখানে আমি স্পষ্ট করে দিতে চাই, এই আন্দোলন শুধু রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ যে লগি-বৈঠার আন্দোলন করে সেই লগি-বৈঠার আন্দোলন আমরা করি না।

তিনি বলেন, সরকার এই নির্বাচনের আগে ভেবেছিল তাদের মন্ত্রী প্রকাশ্যে বলেছিল যে, বিএনপি থেকে একশ-দেড়শ নামি-দামি নেতা নিয়ে যাবে এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করাবে। তারা কয়জনকে নিতে পেরেছে? একজনকে নিতে পেরেছে।

কী লোভ-লালসা দিয়ে তাকে নিয়েছে সেটা আমি এখানে ব্যাখ্যা করতে চাই না। তাহলে সরকারের এই উদ্যোগ ব্যর্থ হয়েছে।

২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশের হামলার অভিযোগ তুলে তিনি বলেন, সেই দিন থেকে আজকে পর্যন্ত ৬৯ দিনে তারা (সরকার) আমাদের ২৬ হাজার নেতা-কর্মীকে ভুয়া মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। এরপরও কি আমাদের আন্দোলন বন্ধ করতে সরকার পেরেছে? পারে নাই। তারা একটা ভুয়া নাটক সাজিয়েছে। ২০১৪ সালেও নাটক সাজিয়েছিল বিএনপি না কি আইএস হয়ে গিয়েছে, বিএনপি নাকি তালেবান হয়ে গিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা ওদের একটা অপ্রচার ছিল বিদেশিদের বোঝাতে।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত