বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর-১ আসনে আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আফিল উদ্দিন

বেনাপোল প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন। টানা চার বার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। এবারের নির্বাচনে তিনি এক লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট। অপর প্রার্থী জাতীয় পার্টির ডাঃ আক্তারুজ্জামান লাঙ্গল প্রতীকে পেয়েছেন দুই হাজার ১৫১ ভোট।
সহকারী রির্টানিং কর্মকর্তা ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বেসরকারী ভাবে শেখ আফিল উদ্দিনকে বিজয়ী ঘোষণা করেন। তিনি বলেন, কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন ঘটনা ঘটেছে। ভোটারদের উপস্থিতি কম থাকলেও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহনের জন্য সব ধরনর প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হয়।
যশোর-১ শার্শা আসনটিতে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। ১০২টি ভোট কেন্দ্রের ৬৬১টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। এ আসনে মোট দুই লাখ ৯৪ হাজার ৬৯২ জন ভোটারের মধ্যে এক লাখ ৪৭ হাজার ৫৭৬ জন পুরুষ ও এক লাখ ৪৭ হাজার ১১৬ জন মহিলা ভোটার রয়েছে।
সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকাল ৪ টা পর্যন্ত। শীতের কারনে সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। বিচ্ছিন্ন দু‘একটি ঘটনা ছাড়া শার্শার সকল কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এদিকে নির্বাচন চলাকালীন সময়ে সকাল ১১ টার দিকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ৫৫টি কেন্দ্রে অনিয়ম, পুলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে সাংবাদিক সন্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়াান। নির্বাচনে জয়লাভের পর পরই শার্শা ও বেনাপোলের বিভিন্ন স্থানে বিজয় মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিভিন্ন এলাকার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বিজয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়। এ বিজয় জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা আর আকাঙ্খার প্রতিফলন। যশোর-১ আসনের সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, এ বিজয় আমার বিজয় নয়, শার্শাবাসীর বিজয়। আমার প্রতি শার্শাবাসী যে ভালোবাসা দিয়েছে, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আমি তার প্রতিদান দিয়ে যাব। দলের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবো। এ জন্য তিনি শার্শাবাসীর দোয়া কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা