শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরাইলের বাধায় কুরবানি দিতে পারেননি গাজাবাসীর অনেকেই

ফিলিস্তিনের অধিকৃত গাজার অনেকেই পবিত্র ঈদুল আজহায় কুরবানি দিতে পারেনি। সবগুলো সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়ে তারা গাজায় কুরবানির পশু প্রবেশে বাধা সৃষ্টি করেছে ইসরাইল বাহিনী।

সোমবার এ তথ্য জানিয়েছে গাজার স্থানীয় মিডিয়া অফিস। খবর আনাদোলুর।

এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানায়, দখলদার বাহিনী গাজার লোকজনকে কুরবানি থেকে বাধা দিয়ে নতুন একটি অপরাধ করেছে। তারা রাফা সীমান্ত ক্রসিং দখলের পাশাপাশি অন্য সব ক্রসিং বন্ধ করে কুরবানির পশু প্রবেশে বাধা দিচ্ছে। গাজার পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবিক ও ইসলামী মূল্যবোধের প্রতি চরম অবজ্ঞা বলে অভিহিত করেছে।

এমনিতেই ২৫০ দিন ধরে চলমান ইসরাইলি হামলায় মানুষের পাশাপাশি প্রাণ গেছে অসংখ্য গবাদি পশুর। অনাহারেও মারা গেছে অনেক পশু। এছাড়া দুর্ভিক্ষের কবলে পড়া গাজাবাসী প্রাণ বাঁচাতেও অনেক পশু জবাই করে খেয়েছে। সব মিলিয়ে গাজায় কুরবানির পশু নেই বললেই চলে। যে কয়েকটি পশু রয়ে গেছে, সেগুলোর মূল্যও আকাশছোঁয়া। তাই তারা পবিত্র কুরবানি উপলক্ষ্যে বাইরে থেকে পশু আমদানি করতে চেয়েছিল। কিন্তু তাতে ব্যাপকভাবে বাধা দেওয়া হয়েছে। ফলে অনেকেই ইচ্ছে থাকলেও কোরবানি দিতে পারেননি।

গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ঈদুল আজহার অন্যতম ও অবিচ্ছেদ্য অংশ পশু কুরবানি করা। কিন্তু তাতে বাধা দিয়েছে ইসরাইলি বাহিনী। মুসলিমদের অধিকার ও মানবাধিকারের এই নির্মম লঙ্ঘন বন্ধ করতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ইসলামের বিরুদ্ধে এবং আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই অপরাধ অব্যাহত রাখার জন্য মিডিয়া অফিস ইসরাইল ও মার্কিন প্রশাসনকে সম্পূর্ণ দায়ী বলে অভিহিত করে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার

পিউ রিসার্চ সেন্টারের বুধবার প্রকাশিত বিস্তারিত পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টধর্মকেবিস্তারিত পড়ুন

১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ

সৌদি আরবের আল-বাহা অঞ্চলে প্রায় ১ হাজার ৩০০ বছরের পুরোনো একটি মসজিদেরবিস্তারিত পড়ুন

  • বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী
  • দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও