মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোরের কুয়াশা আর রাতের ঠান্ডায় কলারোয়ায় শীতের আগমনী বার্তা

ষড়ঋতুর খেলায় দুয়ারে দাঁড়িয়ে শীত। হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা। শিশির ভেজা ঘাস আর কুয়াশার চাদর সেই জানানই দিচ্ছে। রাতে কিছুটা ঠান্ডা আবহাওয়া দরজায় কড়া নাড়ছে শীতের বার্তা নিয়ে।

ইতোমধ্যে শীতের পরশ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গ্রামে উঁকি দিতে শুরু করেছে। গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন ধান তোলার আনন্দের পাশাপাশি চলছে শীতের নানানমুখি প্রস্তুতি।

দেখা গেছে, সূর্যের আলো ফোটার আগেই আড়মোড়া ভেঙ্গে ঘরের বাইরে বেরিয়ে পড়েন গ্রামের মানুষ। হেমন্তের ভোর কিছুটা কুয়াশার প্রলেপ জমেছে দৃষ্টিসীমায়।
বাতাস কনকনে না হলেও কুয়াশা ভেজা ঘ্রাণ জানান দিচ্ছে শীতের আগমনী। শিশির জমেছে ঘাসে, গাছের পাতায়, নতুন কুড়িতে। মুক্তোর মালার মতো জমে আছে মাকড়সার জালে।
কুয়াশা ভেদ করে লাল আভা নিয়ে পূব আকাশে উঁকি দিতে খানিকটা বেগ পেতে হয় সূর্যকে। মায়াবি আলোয় ভরে থাকে চারপাশ।

ঋতুচক্রের পালায় এগিয়ে আসছে শীত। বিভিন্ন ফসলী মাঠে রোপা আমন কাটায় ব্যস্ত কৃষক। এই ধানেই এখন কৃষকের ঘরের নবান্ন। আর শীত আসছে, পিঠা পুলির আয়োজন নিয়ে বাতাসে দুলছে সোনালী ফসলের ক্ষেত।

শীতের আগাম সবজির ক্ষেতেও কৃষকের ব্যস্ততা। শীতল হাওয়া আর শিশির কণার পরশ নিতে ভুল করে না ফড়িং, প্রজাপতি আর মৌমাছিরাও।

ঋতুর দিন বদলের ছোঁয়া বদলে দেয় গ্রাম বাংলার মানুষের জীবন যাত্রাও। হেমন্তের সকাল শেষে যখন সন্ধ্যা নেমে আসে, শুরু হয় বাড়ি ফেরার পালা। কুয়াশার চাদর জানায় শীত এলো বলে। ভোরের এই কুয়াশাই বলে দিচ্ছে শীতের আগমনী বার্তা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি