রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোরের কুয়াশা আর রাতের ঠান্ডায় কলারোয়ায় শীতের আগমনী বার্তা

ষড়ঋতুর খেলায় দুয়ারে দাঁড়িয়ে শীত। হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা। শিশির ভেজা ঘাস আর কুয়াশার চাদর সেই জানানই দিচ্ছে। রাতে কিছুটা ঠান্ডা আবহাওয়া দরজায় কড়া নাড়ছে শীতের বার্তা নিয়ে।

ইতোমধ্যে শীতের পরশ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গ্রামে উঁকি দিতে শুরু করেছে। গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন ধান তোলার আনন্দের পাশাপাশি চলছে শীতের নানানমুখি প্রস্তুতি।

দেখা গেছে, সূর্যের আলো ফোটার আগেই আড়মোড়া ভেঙ্গে ঘরের বাইরে বেরিয়ে পড়েন গ্রামের মানুষ। হেমন্তের ভোর কিছুটা কুয়াশার প্রলেপ জমেছে দৃষ্টিসীমায়।
বাতাস কনকনে না হলেও কুয়াশা ভেজা ঘ্রাণ জানান দিচ্ছে শীতের আগমনী। শিশির জমেছে ঘাসে, গাছের পাতায়, নতুন কুড়িতে। মুক্তোর মালার মতো জমে আছে মাকড়সার জালে।
কুয়াশা ভেদ করে লাল আভা নিয়ে পূব আকাশে উঁকি দিতে খানিকটা বেগ পেতে হয় সূর্যকে। মায়াবি আলোয় ভরে থাকে চারপাশ।

ঋতুচক্রের পালায় এগিয়ে আসছে শীত। বিভিন্ন ফসলী মাঠে রোপা আমন কাটায় ব্যস্ত কৃষক। এই ধানেই এখন কৃষকের ঘরের নবান্ন। আর শীত আসছে, পিঠা পুলির আয়োজন নিয়ে বাতাসে দুলছে সোনালী ফসলের ক্ষেত।

শীতের আগাম সবজির ক্ষেতেও কৃষকের ব্যস্ততা। শীতল হাওয়া আর শিশির কণার পরশ নিতে ভুল করে না ফড়িং, প্রজাপতি আর মৌমাছিরাও।

ঋতুর দিন বদলের ছোঁয়া বদলে দেয় গ্রাম বাংলার মানুষের জীবন যাত্রাও। হেমন্তের সকাল শেষে যখন সন্ধ্যা নেমে আসে, শুরু হয় বাড়ি ফেরার পালা। কুয়াশার চাদর জানায় শীত এলো বলে। ভোরের এই কুয়াশাই বলে দিচ্ছে শীতের আগমনী বার্তা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

শীত মৌসুমের আগমনী বার্তায় গ্রামবাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭বিস্তারিত পড়ুন

  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ