মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুর ইউএনও হোম কোয়ারেন্টাইনে, মোট আক্রান্ত ১৬৫

যতদিন যাচ্ছে মণিরামপুরে করোনার প্রাদুর্ভাব বেড়েই চলেছে।

মঙ্গলবার উপজেলায় আরো ৩৫ জন নতুন করোনা পজিটিভ মিলেছে।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ জানিয়েছেন, মঙ্গলবার আরো ৩৫ জন নতুন রোগী সনাক্ত হয়েছে। মোট মিলে উপজেলায় মোট ১৬৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এই কর্মকর্তা আরও বলেন, যেভাবে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে এখন কেহই নিরাপদ মনে করছেন না। তারপরও জনগণ বিক্ষিপ্তভাবে চলাফেরা করেই চলেছেন।

এদিকে, প্রতিদিন কঠোর লকডাউন থাকলেও সেটি কড়াকড়ি ভাবে পালন হচ্ছে দুপুর ১২টার পর থেকে পরের দিন সকাল পর্যন্ত। সকাল হলেই রাস্তায় রীতিমতো যানজট হচ্ছে পূর্বের মতোই। প্রশাসন চেষ্টা করেও নিয়ন্ত্রণে রাখতে পারছেন না জনগণকে।

অপর দিকে, অভিযোগ উঠেছে করোনা আক্রান্ত রোগীর বাড়ি প্রশাসন লকডাউন দিলেও তা মেনে চলছেন না আক্রান্ত অধিকাংশ পরিবার। লকডাউন দেওয়া ওই পরিবারের অন্যান্য সদস্যরা অবাদে ঘুরাফেরা করছেন সমাজের সর্বস্তরে। করোনায় আক্রান্ত রোগীদের কেউ কেউ মোটরসাইকেল চালিয়ে বাজারে ঘুরাফেরাও করছেন।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট আনিসুজ্জামান বলেন, বাড়িতে লকডাউন দেওয়া রয়েছে। অথচ সেই করোনায় আক্রান্ত রোগী রোববার বিকেলে চোখের সামনে দিয়ে মণিরামপুর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে জামলা গ্রামে বাড়ির দিকে যাচ্ছেন।

তাহেরপুর গ্রামের প্রভাষক ফারুক হোসেন বলেন, তার মহল্লায় করোনার রোগীর বাড়িতে প্রশাসন লকডাউন করে দিয়েছেন। অথচ সেই বাড়ির সদস্যরা বাইরে হাটে-পথে অবাধে চলাফেরা করছেন।

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব ব্যাপারে উপজেলা প্রশাসন সর্বাত্বক চেষ্টা করছেন। তিনি আরও বলেন, মানুষ প্রত্যেকেই নিজের অবস্থান থেকে সচেতন না হওয়াতে সকলেই বিপদগ্রস্থ হওয়ার পরিবেশ দেখা দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, করোনা পরিস্থিতি এবং লকডাউন বাড়ির লোকজনকে সচেতন করতে প্রশাসন সর্বাশত্মকভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন প্রশাসন যতটুকুই করছেন তার বাইরে অতিরিক্ত কিছুই করার নেই এমন কথা জানিয়ে তিনি আরও বলেন, আমি নিজেই হোমকোয়ারেন্টাইনে অবস্থান করছি। এই মুহুর্তে স্ত্রী-সন্তানও আমার পাশে নেই। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের