শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে মৃত্যু ১

মণিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে নিছার আলী সানা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার হরেরগাতী গ্রামের আবু তালেব সানার ছেলে। রবিবার বিকালে ওই গ্রামে ঘটনাটি ঘটে।
সোমবার (২০ ডিস্মেবর) সকাল ১০টায় জানাজা শেষে নিছার আলীর দাফন সম্পন্ন হয়েছে।

নিছার আলী পেশায় দিনমজুর। শীত মৌসুমে তিনি খেজুর গাছ কেটে রস সংগ্রহ করতেন। এলাকায় তিনি নিছার গাছি নামে পরিচিত।

হরেরগাতী এলাকার গ্রাম পুলিশের সদস্য রুহুল আমিন বলেন, রবিবার দুপুরে মাঠে খেজুর গাছ কাটতে যান নিছার গাছি। নিজের ১০-১২টি গাছ কাটার পর গ্রামের শহিদুল্লাহ তরফদারের খেজুর গাছ কাটতে ওঠেন তিনি। তখন পা পিছলে নিচে পড়ে যান ওই গাছি। খবর পেয়ে স্বজনরা তাকে বিকাল সাড়ে তিনটার দিকে স্থানীয় চালকিডাঙা বাজারে পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান। তখন চিকিৎসক নিছার গাছিকে মৃত ঘোষণা করেন।
রুহুল আমিন বলেন, সোমবার সকাল ১০টায় জানাজা শেষে নিছার গাছির দাফন সম্পন্ন হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল