শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে প্রাইভেট কারের সাথে এ কেমন শত্রুতা!

যশোরের মণিরামপুরে ফারুক হোসেন নামের এক প্রাইভেট কার চালকের একমাত্র অবলম্বন তার নিজের ভাড়ায় চালিত প্রাইভেট কারটি আগুনে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
শনিবার (২১ মে-২০২২) মধ্য রাতে মণিরামপুরের মোহনপুর ভাড়া বাড়ির সামনে রাখা প্রাইভেট কারটি কে-বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে প্রাইভেট কারটির সামনের অংশ ইঞ্জিনসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে।

এলাকাবাসী জানান- উপজেলার পেয়ারাতলা গ্রামের ফারুক হোসেন স্ত্রী-সন্তানদের নিয়ে মোহনপুর গ্রামের কোহিনূর বেগম ওরফে টেপির বাড়িতে ভাড়া থেকে কার চালাতো। শনিবার দিনভর ভাড়া খেটে রাতে ভাড়া বাড়ির সামনে প্রাইভেট কারটি রেখে বাসায় ঘুমিয়ে পড়ে।

একপর্যায়ে রাত দেড়টার দিকে গাড়িটিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। প্রতিবেশিরা এ সময় এগিয়ে এসে আগুন নিভানোর আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়। ততক্ষণের মধ্যে গাড়িটি পুড়ে ক্ষতিগ্রস্থ হয়।

কার মালিক ফারুক হোসেন জানায়- তার সহায়সম্বল বিক্রি করে একমাত্র উপার্জক্ষম প্রাইভেট কারটি দূর্বৃত্তরা পুড়িয়ে দেওয়াতে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তার এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে কার মালিক ফারুক হোসেন।

এ ঘটনায় থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো পর্যন্ত কার মালিক থানায় কোনো অভিযোগ করেননি।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক