শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় -প্রতিমন্ত্রী

মণিরামপুর উপজেলার ঝাঁপায় বাংলাদেশের স্থপতি, বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে মঙ্গলবার (৩০ আগস্ট-২০২২) বিকালে উপজেলার ঝাঁপা বাজারের শহীদ স্মরণী ঝাঁপা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।

ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আকরর আলীর সভাপতিত্বে ও শহীদ স্মরণী ঝাঁপা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, আওয়ামীলীগ নেতা সহকারি অধ্যাপক মো. মিজানুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল হক মন্টু।

এসময় রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল লতিফ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, ঝাঁপা ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামীলীগের কর্মীসমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহীদদের স্মরনে মাগফেরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন