বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে মাংসে রং মেশানোর দায়ে বিক্রেতাকে জরিমানা

মাংসে রঙ মিশিয়ে লাল করার দায়ে যশোরের মণিরামপুরে রবিউল ইসলাম নামের এক বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ ডিসেম্বর-২০২২) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান মণিরামপুর বাজারের থানা মোড়ে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় আদালত তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রবিউল ইসলাম দীর্ঘদিন থানা মোড়ে গরুর মাংস বিক্রি করে আসছেন। প্রত্যক্ষদর্শী জুয়েল রানা জানান- দুপুরে তিনি থানা মোড়ে চা দোকানে বসে ছিলেন। এসময় তিনি দেখতে পান রবিউল ইসলাম রঙের বোতল বের করে গোপনে মাংসের সাথে মেশাচ্ছেন।

জুয়েল রানা বলেন- আমি ঘটনার ভিডিও চিত্র ধারণ করে বিষয়টি এসিল্যাণ্ডকে জানাই। পরে তিনি এসে ঘটনার সত্যতা পেয়ে রবিউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। এসিল্যাণ্ড আলী হাসান বলেন- মাংসে রঙ মেশানোর অভিযোগে বিক্রেতা রবিউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন