বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শামসুদ্দিন মোড়ল (৬৩) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার হরিহরনগর ইউনিয়নের বিনোদকাটী এলাকায় অভিযান চালিয়ে মনিরামপুরের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাকদুম এ আদেশ দেন। প্রশাসন সূত্রে জানা যায়- উপজেলার হরিহরনগর ইউনিয়নের খাটুরা বাওরের পার্শ্ববর্তী বিনোদকাটী এলাকায় কোনো ধরনের ইজারা ছাড়াই ড্রেজিং মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র।

দুপুরে এসিল্যান্ড নিয়াজ মাকদুমের নেতৃত্বে সেখানে অভিযান চালান হয়। অভিযানে ঘটনাস্থলে শামসুদ্দিন মোড়লকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। শামসুদ্দিন মোড়ল বিনোদকাটী গ্রামের মৃত কাবিল মোড়লের ছেলে।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাকদুম বলেন- খাটুরা বাওর সংলগ্ন ঘেরের উপরিভাগ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন