বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে চাঁদাবাজি মামলায় ৩ জনের জামিন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে চাঁদাবাজির মামলায় ৩ আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

বৃস্পতিবার (০১ ফেব্রæয়ারি) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মনিরামপুর, যশোরের বিচারক অবন্তিকা রায় মামলার শুনানীতে এ আদেশ দেন।
জানা গেছে- মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মোবারকপুর বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান খানের ছেলে মেহেদী আল ইমরান খান বাদী হয়ে ইতোপূর্বে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী (মনিরামপুর) আদালত, যশোরে ৪ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজি মামলা (৩৮১/২০২৩) দায়ের করেন। সম্প্রতি ওই মামলাটি তদন্ত করে ৩ জনের নামে চার্জশিট দেন সিআইডি উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) অনুপ কুমার দাস। ওই ৩ জন আসামি বৃহস্পতিবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী (মনিরামপুর) আদালত, যশোরে হাজির হয়ে জামিন আবেদন করেন।
মামলার শুনানী শেষে আদালতের বিচারক মামলার আসামি উপজেলার মোবারকপুর মৃত. শওকত আলী খানের ছেলে মোঃ হাসানুজ্জামান খান (৪৮), মৃত. আমিন উদ্দিন খানের ছেলে মোঃ রফিকুল ইসলাম খান (৫০) ও শফিকুল ইসলামের (৪৭) জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বাদী মেহেদী আল ইমরান খান বলেন- আসামিরা কু-চক্রি, প্রতাররক পরসম্পদ লোভী, সন্ত্রাসী, দাঙ্গাবাজ ও চাঁদাবাজ শ্রেণির ব্যক্তিবর্গ। এলাকার যাবতীয় অপকর্মের সাথে এই আসামীগন সবসময় জড়িত থাকে। জমিজমা সংক্রান্তের জের ধরে আসামীগন বিভিন্ন সময় আমার কাছে ৫ লাখ টাকা চাঁদার দাবীতে আমাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এরপর গত ২৪/০৪/২০২৩ তারিখে আমার ব্যবসা প্রতিষ্ঠানে তারা দলবদ্ধে হাতে গাছি দা, লোহার রড, বাঁশের লাঠি ও বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এসে এই চাঁদার টাকার জন্য হামলা করে এবং নগদ ৮০ হাজার ৫০০ টাকা নিয়ে চলে যায়।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সুব্রত ব্যনার্জী বলেন- চাঁদাবাজি মামলায় ৩ আসামী জামিন চাইতে আদালতে উপস্থিত হয়। শুনানী শেষে আদালতের বিচারক উপস্থিত ৩ আসামীর জামিন নামঞ্জুর করেন এবং জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক