শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মানাসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাবেয়া খাতুন (৫০) (রাবি পাগল) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী মারা গেছে। ঘটনাটি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শ্যামকূড় ইউনিয়নের ঘুঘুরাইল গ্রামে ঘটেছে। নিহত নারী ওই গ্রামের ফজলে করিম দফাদারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান- বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে ওই মানসিক ভারসাম্যহীন নারী স্থানীয় ভাটা মালিক আব্দুর রউফ দফাদারের বাড়ীর পাশে রাস্তার ধারে বসেছিল। এ সময় ওই রাস্তা দিয়ে ভাটা মালিক আব্দুর রউফের একটি ট্রাক যাতায়াতকালে চাপা দেয় ওই নারীকে। এতে বিকট শব্দে ওই নারীর মাথার খুলি বিস্ফোরন হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহতের ভাই আব্দুস সামাদ ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সুরোতহাল রিপোর্ট করে মৃতদেহটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করে। স্থানীয় সুত্রে জানা গেছে- দেখতে সুশ্রী ওই নারী রাবেয়া খাতুন বিবাহযোগ্য হবার পরেই মানসিক ভারসাম্যহীন হয়ে যায়।

পরিবারের অযত্নে বেশিরভাগ সময় সে রাস্তায় রাস্তায় কাটাতো। তার স্বজন ও এলাকার মানুষ তাকে যা খেতে দিতো তাই সে খেতো। বৃহস্পতিবার ভোরে ঘন কুয়াশাচ্ছন্ন রাস্তায় জড়সড় হয়ে বসে ছিল।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক