মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

শুক্রবার রাতে মনিরামপুরের শিরালি মদনপুর গ্রামে মুকুল হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সে ওই গ্রামের আমিন মোড়লের ছেলে। এ ঘটনায় মুকুলের পিতা আমিন মোড়ল ৬ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত ওই গ্রামের মোন্তাজের ছেলে টিপু, ইন্তাজের ছেলে দিপু ও রায়হানকে আটক করেছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জিয়াউল হক জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে কয়েকজন অস্ত্রধারী দূর্বৃত্ত মুকুলকে শিরালি মদনপুর গ্রামের কবরস্থানের নিকট ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। গ্রামবাসী তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। রাতে অভিযান চালিয়ে পুলিশ ওই গ্রামের টিপু, দিপু ও রায়হানকে আটক করেছেন। এ ছাড়া ঘটনার সাথে জড়িত অন্য তিনজন পলাতক বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরামপুর থানার উপপরিদর্শক জিয়াউলক জানিয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জি.এম আহাদ আলীসহ গ্রামবাসী জানান, মুকুল একজন মাদক ব্যবসায়ী। এছাড়াও বিভিন্ন অপকর্মের সাথে সরাসরি জড়িত থাকতো সে। এসব ঘটনা নিয়ে ওই গ্রামের মুন্তাজ পরিবারের সাথে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়ে। যে ঘটনার জের হিসেবে হত্যাকান্ড ঘটতে পারে বলে পুলিশ ধারনা করছেন। তবে সম্প্রতি একটি সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র তাদের মধ্যেকার বিরোধ আরও তুঙ্গে চলে আসে। যে ঘটনাকে কেন্দ্র করে দিপু, রায়হান গং মুকুলের প্রকাশ্যে বিরোধ শুরু করে। তবে মামলার বাদী মুকুলের পিতা আমিন মোড়ল এ ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে মনিরামপুর থানায় মামলা করেছেন। এ হত্যাকান্ডের পর ওই এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মনিরামপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, হত্যাকান্ডের বিষয়ে থানায় মামলা করেছেন মুকুলের বাবা আমিন মোড়ল। এ ঘটনায় তিনজকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের