বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর) : যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। নির্যাতনের ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে ধর্ষণকারীরা। দাবিকৃত অর্থ না পেয়ে ইন্টারনেটে ছেড়ে দিলে মুহূর্তেই ওই ভিডিও ভাইরাল হয়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে পুলিশের দারস্থ হন।

এ ঘটনায় গত শুক্রবার (২৬ জুলাই) মনিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাৎক্ষণিক ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- ঝিকরগাছা উপজেলার খোষালনগর গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস (২২), মনিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের ফজর গাজীর ছেলে আশরাফুল হোসেন (২২) ও একই উপজেলার কোমলপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে শাওন হোসেন (১৯)।

জানা যায়- গ্রেপ্তার আশরাফুল হোসেন সম্প্রতি মালয়েশিয়া থেকে বাড়িতে আসে। এরপর থেকে ঝাঁপা গ্রামের ওই স্কুলছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ২৭ জুন রাতে ফুসলিয়ে উপজেলার ঝাঁপা বাজারের একটি ঘরে ওই ছাত্রীকে নিয়ে যায়। রাত ৯টার দিকে ভুক্তভোগীকে জোর করে কিছু খাওয়ায়।

একপর্যায়ে ওই ছাত্রীর মাথায় ঝিমনির ভাব এলে তারা পাশবিক নির্যাতন চালায়। ওই সময় সঙ্ঘবদ্ধ ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে তারা। দাবিকৃত অর্থ না দিলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হলে মুহূর্তেই তা ভাইরাল হয়। পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পারেন। নির্যাতনের শিকার ওই ছাত্রীর দাদি বাদী হয়ে গত শুক্রবার (২৬ জুলাই) মনিরামপুর থানায় মামলা করেন।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন- এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ঘটনায় সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন